জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রিশাল উপজেলা শাখার সাথে যুক্ত হয়ে নতুন বাংলাদেশের রাজনৈতিক সমৃদ্ধির কারিগর হোন।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠার যে স্বপ্ন শহীদেরা রক্ত দিয়ে লিখে গেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।
"রাষ্ট্রের সংস্কার ও নাগরিকের অধিকার নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"
ত্রিশাল উপজেলার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব তৈরির মাধ্যমে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই।
আজ ২৭শে এপ্রিল, বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এবং শোষিত-বঞ্চিত মানুষের এই ...